একই বুথে মুখোমুখি দুই হেভিওয়েট দলের প্রার্থীরা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন - The News Lion

একই বুথে মুখোমুখি দুই হেভিওয়েট দলের প্রার্থীরা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন

 


দি নিউজ লায়ন;  একেবারে ভিন্নছবি ভাঙড়ে। শনিবার সকাল থেকেই বুথমুখী মানুষ। বেলা গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রে ভিড়ের মাত্রাও বেড়েছে বেশ অনেকটাই। তবে সকাল থেকেই শান্তিপূর্ন ভোটের ছবি গোটা ভাঙড়ে। একুশের নির্বাচনে  চতুর্থী দফা ভোটে সবার নজর ছিল ভাঙড় বিধানসভা কেন্দ্রে ওপর। কেননা বিগত নির্বাচন গুলিতে ভাঙড়ের নাম বারবার উঠে এসেছে সংবাদের শিরোনামে। তাই এবার ভোটের আগে থেকেই কড়া নিরাপত্তা বলয়ে মোড়া হয়েছিল ভাঙড় বিধানসভা কেন্দ্রকে। কোনরকম অশান্তি যাতে না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি ছিল প্রশাসনের। শনিবার ভোটের সকালে ভাঙড়ের কোথাও অশান্তির ছবি ধরা পড়েনি। সর্বত্র উৎসবের মেজাজে ভোট দিয়েছেন সাধারন মানুষ। 


সৌজন্যের মেজাজ ছিল প্রার্থীদের মধ্যেও। এদিন একটি কেন্দ্রে মুখোমুখি হয়ে যান বিজেপি এবং আইএসএফ প্রার্থী। তাতেই হাইভোল্টেজ নির্বাচনে ভিন্ন ছবি ধরা পড়ল। একই বুথে মুখোমুখি দুই হেভিওয়েট দলের প্রার্থীরা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। বিজেপি প্রার্থী সৌমি হাতি ও আই এস এফ প্রার্থী নওশাদ সিদ্দিকি দুজনেই এক যোগে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন। এদিকে দুই দলের দুই প্রার্থীর এক সঙ্গে বুথে বুথে ঘোরাঘুরি করা নিয়ে কটাক্ষ করেছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। পাল্টা বিজেপি প্রার্থী সৌমি হাতি বলেন, ভাঙড় মানেই গোলা, বারুদ, বোমের আস্তানা, আমরা চাই শান্তিপূর্ন ও সুস্ঠভাবে নির্বাচন হোক। সবমিলিয়ে ভোটের সকালে এক অন্য  ছবি ভাঙড়ে। 


এদিকে ভাঙড়ের ভোট মেশিনারি বলে পরিচিতি আরাবুল ইসলাম।যার ভাঙড়ের সঙ্গে মাটির সাঙ্গে নাড়ির সম্পর্ক। এদিন সেই আরাবুল জানিয়ে দিলেন ভাঙরের ভোটের ফল কী হতে চলেছে। এদিন ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আরাবুল জানিয়ে দেন, এখানে বিজেপি বলে কিছু নেই। তৃণমূল আগের থেকে বেশি ব্যবধানে জিতবে। আরাবুলের মতে দল ভাঙড়ে এক লক্ষেরও বেশি ভোট জিতবে। এদিকে এদিন ভাঙড়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকী।সাইহাটি এলাকায় তিনি বিক্ষোভের মুখে পড়েন।


ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান ভাঙড় থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আই এস এফের বিরুদ্ধে এলাকায় অশান্তি বাঁধানোর অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। অন্যদিকে, জমি আন্দোলনের আঁতুড়ঘর খামার আইট গ্রামে আই এস এফ প্রার্থী নাওসাদ সিদ্দিকী ৮৯ বুথে ঢোকার চেষ্টা করেন। সেই সময় নাওসাদ সিদ্দিকীর গাড়ি আটকে বিক্ষোভ দেখান নকশালপন্থীরা। তাঁদের দাবি নাওসাদ সিদ্দিকী শান্ত এলাকাকে অশান্তি করার চেষ্টা করছেন। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁকে উদ্ধার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.